প্রতিষ্ঠানের ইতিহাস

অবস্থানঃ চরনরিনা উচ্চ বিদ্যালয়টি  সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর উপজেলার ১২ নম্বর নরিনা ইউনিয়নে করতোয়া ও হুড়াসাগর নদীর মোহনায় দৃষ্টিনন্দন ও মনোরম পরিবেশে অবস্থিত। চরনরিনা গ্রামে অনেক গুনিজনের জন্ম হইয়াছে।

 বিশেষ করে –বুয়েট বিশ্ব বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক ও গবেষক ডঃ মোঃ আলী আসগর, নৌ-সচিব জনাব মোঃনূর উদ্দিন ও ডাঃ মুহাঃ আবু সাঈদ প্রমুখ।

পরিচিতিঃ ১৯৯২ খ্রিঃ চরনরিনা গ্রামে  হাট-বাজার প্রতিষ্ঠিত হয়। এই বাজারকে কেন্দ্র করে বিশিষ্ট চিকিৎসক ,সমাজ সেবক জনাব, মোঃ আবু সাঈদ ১৯৯২ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের দিন ১। চরনরিনা পূর্ব, ২। চরনরিনা পশ্চিম ৩। চরটেপরী, ৪। বারইটেপরী, ৫। বওশাগাড়ি, ৬। পুরান টেপরী,৭। নবীপুর, ৮। নওকৈড়, ৯। রাজাপুর, ১০। চর ডিগ্রীরচর, ১১। ডিগ্রীরচর, ১২। চর বাতিয়া ১৩। জয়রামপুর মোট ১৩টি গ্রামের  সর্বস্তরের লোক নিয়ে  মাধ্যমিক  বিদ্যালয় স্থাপনের জন্য এক বিশাল সভার আহবান করেন। জনাব, ডাঃ  মুহাঃ আবু সাঈদ  উল্লেখ করেন যে, এখানে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হলে এলাকার সর্বস্তরের জনসাধারণের

সন্তান শিক্ষার সুযোগ পাইবে। এ প্রস্তাব করার সাথে সাথে উৎফুল্ল্য জনতা  অধিক আগ্রহের সাথে প্রতিষ্ঠানটি স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং ঐ বৈঠকেই অনেকে প্রতিষ্ঠানের জন্য  জমি ও নগদ অর্থ দানের প্রতিশ্রুতি দেন। 

বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় যাহারা জমি ও নগদ অর্থ দান করেন তাহাদের নামের তালিকা-

১। জনাব, মোঃ হববর রহমান সরকার, ২। জনাব, ডাঃ মুহাঃ আবু সাঈদ , ৩। জনাব,মোঃ শহিদুল ইসলাম বি,এস-সি, ৪। জনাব, মোঃ আঃ রহিম বি,এস-সি, ৫। জনাব,মোঃ আবু সাঈদ সরকার, ৬। জনাব,মোঃ আঃ ছাত্তার ফকির, ৭। জনাব,মোঃ ইসরাইল ফকির, ৮। জনাব,মোঃ  আঃ জলিল ৯। জনাব,মোঃ হারিজ উদ্দিন (প্রভাষক) ,

১০। জনাব, মোঃ হাফিজ উদ্দিন, ১১। জনাব,মোঃ নজিবর ফকির, ১২। জনাব,মোঃ গোলাম মাহবুব, 

১৩। জনাব,মোঃ রওশন আলী বি,এস-সি। ১৪। জনাব,মোঃ ইদ্রিস আলী (মেম্বর)। 

বীর মুক্তিযোদ্ধা ঈশা খান , জানুয়ারী- ১৯৯৩ খ্রিঃ হইতে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করার লক্ষ্যে শিক্ষক-কর্মচারী নিয়োগ ও ভৌত অবকাঠামো নির্মাণ করার প্রস্তাব করেন। উপস্থিত জনতা একসাথে আগামী জানুয়ারী/১৯৯৩ খ্রিঃ হইতে শিক্ষক/কর্মচারী নিয়োগ দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আহবায়ককে অনুরোধ জানান। উক্ত সভায় ,    উপস্থিত জনতার অনুরোধে চরনরিনা গ্রামের  “সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী”  জনাব মোঃ শহিদুল ইসলাম বি,এস-সি কে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয় এবং অস্থায়ীভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়,যাহা নিম্নরূপ-

    নাম                                                                   পদবী

১। জনাব,মোঃ ডাঃ মুহাঃ আবু সাঈদ                             সভাপতি

২।   জনাব,মোঃশহিদুল ইসলাম                                     সচিব

৩।  বীর মুক্তিযোদ্ধা জনাব,মোঃ ঈশা খান                         সদস্য 

৪। জনাব,মোঃ আঃ কাদের ফকির                                  সদস্য

৫। জনাব,মোঃ মানিকচাঁদ ফকির                                    সদস্য

৬। জনাব,মোঃ হবিবর রহমান                                        সদস্য

৭। জনাব,মোঃ লুৎফর রহমান                                         সদস্য

৮। জনাব,মোঃ আব্দুল কাদের হুদা                                  সদস্য

৯। জনাব,মোঃ নজিবর রহমান                                        সদস্য

১০। বীর মুক্তিযোদ্ধা জনাব,মোঃ আবুল হোসেন সেলিম খান      সদস্য

১১।  জনাব,মোঃ আব্দুল হামিদ                                        সদস্য

 

প্রতিষ্ঠানটির অবকাঠামো গঠনে –বীর মুক্তিযোদ্ধা ঈশা খান, বীর মুক্তিযোদ্ধা জনাব, মোঃ আঃ কাদের ফকির, 

বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল হোসেন  সেলিম খান, আলহাজ কফেত আলী প্রাং, জনাব মোঃ লুতফর রহমান, জনাব মোঃ আঃ কাদের হুদা, জনাব মোঃ মানিকচাঁদ ফকির সহ সর্বস্তরের সাধারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করে  প্রতিষ্ঠানটির অবকাঠামোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করেন।

বিদ্যালয়টি রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক ১৯৯৩ খ্রিঃ জানুয়ারী হইতে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেনিতে ছাত্র/ছাত্রী ভর্তির অনুমতি এবং ১৯৯৫খ্রিঃজানুয়ারী হইতে ৯ম শ্রেনিতে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমতি পায়।