জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো।
শিক্ষাই পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে মানুষের জীবন ধারাকে
উন্নত থেকে উন্নততর করতে। চরনরিনা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৩ খ্রিঃ।
প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষ্টি,সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরালস সেবা দিয়ে যাচ্ছে
অত্র প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সহজ, যুগপোযোগী করা, বিদ্যালয়ের তথ্য
এবং ছবি বিশ্বব্যাপী তুলে ধরার জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েভ সাইট চালু
করা একটি যুগপোযোগী সিদ্ধান্ত। নিজস্ব ওয়েভ সাইট চালু করা হলে শিক্ষার্থী, অভিভাবক,
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা সংশ্লিষ্ট সকলেরই তথ্য জানা ও তথ্য আদান-প্রদান সহজ হবে।
তাছাড়াও প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তাই চরনরিনা উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে ওয়েভ সাইটের সুভ সূচনালগ্নের
শুভ কামনা করছি।
এস,এম,মোকলেছুর রহমান
সভাপতি
চরনরিনা উচ্চ বিদ্যালয়
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
